| |
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়ি নিহত
  • স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়ি নিহত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

    ঢাকার কলাবাগান থানার কাঁঠালবাগানে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়িকে হত্যা করেছে জামাতা হৃদয় ওরফে শিপন (৩০)। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে কাঁঠালবাগানের আল-আমিন মসজিদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফারজানা বেগম (২১) এবং তার মা ফিরোজা বেগম (৩৮)।

    তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও এলাকায়। ফারজানা বেগমের বাবা এবং ফিরোজা বেগমের স্বামী ফারুক হোসেন জানান, সকালে তিনি ফোনে জানতে পারেন কাঁঠালবাগানে তার বাসায় মেয়ের জামাইয়ের সঙ্গে মেয়ে এবং শাশুড়ির ঝগড়াঝাঁটি হচ্ছে।

    নয়টার দিকে বাসায় পৌঁছে দেখেন রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছে তার মেয়ে ফারজানা। আর মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন তার স্ত্রী ফিরোজা বেগম। তখন তিনি মেয়ে ফারজানার মরদেহ রেখে ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক ফিরোজা বেগমকে মৃত ঘোষণা করে।

    কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক জানান, অভিযুক্ত শিপনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

    আরও পড়ুন