| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

    শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের মধ্য ভাগে রবির প্রভাব প্রকৃতি ও জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    মধ্য বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বুধবার, ৫ আগস্ট ২০২৬ ইংরেজি, ২১ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ২১ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১/ মেষ:
    আজ চন্দ্র আপনার রাশিতে অবস্থান করছে। মানসিক উদ্দীপনা ও নতুন উদ্যোগের যোগ আছে। তবে চন্দ্রশুদ্ধি থাকায় মানসিক শান্তি পাবেন। কর্মক্ষেত্রে গতি বাড়বে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে এগোন। স্বাস্থ্যে মাথা ও চোখের যত্ন নিন।

    ২/ বৃষ:
    আজ গুরুর শুভ দৃষ্টি আপনাকে সহায়তা করছে। কর্মক্ষেত্রে স্থিরতা ও ধৈর্যের ফল মিলবে। মানসিক চাপ একটু থাকতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্যে গলা ও ঘাড়ের যত্ন নিন। পরিবারের সময় দিন।

    ৩/ মিথুন:
    বুধবারের প্রভাবে আজ যোগাযোগ ও বুদ্ধির ক্ষেত্রে সুবিধা থাকবে। পড়াশোনা বা ব্যবসায় নতুন আইডিয়া আসতে পারে। বড় সিদ্ধান্তে সতর্ক থাকুন। মানসিক অস্থিরতা থাকতে পারে। স্বাস্থ্যে যত্ন নিন।

    ৪/ কর্কট:
    আজ রবি ও বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে। ভাগ্য ও সম্মান বৃদ্ধির যোগ আছে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পাবেন।পুরোনো সমস্যায় মানসিক চাপ বাড়তে পারে। স্বাস্থ্যে যত্ন নিন। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত জাগা এড়িয়ে চলুন।

    ৫/ সিংহ:
    আজ সম্পর্ক ও সৃজনশীল কাজে মনোযোগ বাড়বে। আরও কিছু সময়ের জন্য মানসিক স্থিরতার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যে হৃদয় ও পিঠের যত্ন নিন। উদয়কালে উপাসনা করুন। সামাজিক কাজে অংশ নিল।

    ৬/ কন্যা:
    আজ গুরুর শুভ দৃষ্টি আপনাকে সহায়তা করছে। কর্মক্ষেত্রে সচেতনতায় ভালো ফল দেবে। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় মনোযোগ দিন। চন্দ্রশুদ্ধি না থাকায় মানসিক চাপ থাকতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন।

    ৭/ তুলা:
    শুক্রের প্রভাবে আজ সম্পর্ক ও যোগাযোগে সুবিধা থাকবে। গুরুর দৃষ্টি না থাকায় বড় কাজ একটু পিছিয়ে দিন। মানসিক ভারসাম্য রাখা জরুরি। স্বাস্থ্যে ত্বকের যত্ন নিন। আত্মীয়দের খোজখবর রাখুন।

    ৮/ বৃশ্চিক:
    আজ গুরুর শুভ দৃষ্টি ভাগ্যকে সহায়তা করছে। কর্মে বা গবেষণায় সাফল্য মিলতে পারে। মানসিক চাপ কমান।কম কথায় কাজ সারুন আর্থিক বিনিয়োগে সতর্ক থাকুন।

    ৯/ ধনু:
    আজ শিক্ষা, ভ্রমণ বা ধর্মীয় কাজে মনোযোগ দিন। সিদ্ধান্তে সচেতন থাকুন। মানসিক স্থিরতার প্রয়োজন হতে পারে। স্বাস্থ্যে যত্ন নিন। নতুন পরিকল্পনায় ধৈর্য রাখুন।

    ১০/ মকর:
    শনির প্রভাব সুদ্ধতা চায়।সৎ কার্জে থাকুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। গুরুর শুভ দৃষ্টি আপনাকে সহায়তা করছে। স্বাস্থ্যে হাড় ও হাঁটুর যত্ন নিন। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মনোযোগ দিন।

    ১১/ কুম্ভ:
    রাহুর প্রভাবে আজ অস্থিরতা ও হঠাৎ পরিবর্তন আসতে পারে। নতুন আইডিয়া ভালো, তবে বাস্তবায়নে সতর্ক থাকুন। মানসিক চাপ থাকবে। ক্রোধ ও আবেগ নিয়ন্ত্রণ করুন।

    ১২/ মীন:
    আজ গুরুর শুভ দৃষ্টি ভাগ্যকে সহায়তা করছে। আধ্যাত্মিক চর্চা ও দান করলে ভালো ফল মিলবে। স্বাস্থ্যে যত্ন নিন। কর্মক্ষেত্রে ধৈর্য রাখুন।

    আরও পড়ুন