| |
  • প্রচ্ছদ
  • ময়মনসিংহ
  • নিজ জেলায় উন্নয়ন কার্যক্রমে আলোড়ন সৃষ্টি করছেন তথ্য প্রতিমন্ত্রী
  • নিজ জেলায় উন্নয়ন কার্যক্রমে আলোড়ন সৃষ্টি করছেন তথ্য প্রতিমন্ত্রী

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য জনাব ইয়াসের খান চৌধুরী গত ৩১ জুলাই ও ১ আগস্ট নান্দাইল উপজেলায় উন্নয়ন, জনসেবা ও সাংগঠনিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। শুক্রবার (৩১ জুলাই) তিনি নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুরের কালাসরকার বাজারে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন।

    একই দিনে তিনি মোয়াজ্জেমপুর কালাসরকার বাজার ঈদগাহ মাঠের পাকা রাস্তা থেকে বাহাদুরপুর আল হেরা হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত সড়কে মাটি ভরাট ও সলিং কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি স্থানীয় অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনগণের চলাচল সহজ ও নিরাপদ করার ওপর গুরুত্বারোপ করেন।

    পরদিন শনিবার (১ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নান্দাইলের বিদ্যুৎ ব্যবস্থাপনা সংক্রান্ত এক জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। সভায় তিনি নান্দাইলবাসীর জন্য নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। জনগণের ভোগান্তি কমিয়ে উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আন্তরিকতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

    সভায় ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নান্দাইল পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    একই দিন নান্দাইলের স্থানীয় তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের ইতিবাচক, সৃজনশীল ও দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করেন।

    পরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়ের পিতা, বীর মুক্তিযোদ্ধা বাবু দীপক রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রতিমন্ত্রী তার বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।

    আরও পড়ুন