| |
শিরোনাম
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দিচ্ছেন প্রধানমন্ত্রী জনশক্তিকে দক্ষ করতে কারিগরি শিক্ষায় অগ্রাধিকার: শিক্ষামন্ত্রী অভিনেত্রী বাঁধনের সাথে ভেনিসে অনাকাঙ্ক্ষিত ঘটনাঃ শামা ওবায়েদ ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানে রাজপরিবারের প্রশংসা পরিবেশ রক্ষায় গাছ লাগাতে প্রধানমন্ত্রীর তাগিদ বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে তথ্য প্রতিমন্ত্রী
  • নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে তথ্য প্রতিমন্ত্রী

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

    জনসেবার মান, চলমান চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের সার্বিক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ আকস্মিকভাবে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

    এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। পাশাপাশি, প্রান্তিক জনগণের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

    উল্লেখ্য, ৫১ শয্যাবিশিষ্ট নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার জন্য ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী স্বাস্থ্যমন্ত্রী বরাবর একটি ডিও লেটার (আধা সরকারি পত্র) প্রদান করেছিলেন। এরই প্রেক্ষিতে পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি আদেশ জারি করে।

    হাসপাতালের অবকাঠামোগত ও সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি তথ্য প্রতিমন্ত্রীর এমন আকস্মিক ও জনমুখী পরিদর্শনের ফলে সেবার মানের অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে মনে করছেন এলাকাবাসী। জনকল্যাণমুখী এই পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী।

    আরও পড়ুন