| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • দাবি মানায় আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ পার্টি
  • দাবি মানায় আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ পার্টি

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

    ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও অন্য দাবিগুলো মেনে নেওয়ায় আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা (সিজেপি)। সিজেপির প্রতিষ্ঠাতা সৌরভ দাস শনিবার (২৫ জুলাই) সাংবাদিকদের কর্মসূচি প্রত্যাহারের কথা জানান।

    তিনি বলেন, ‘আমাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তাই আমরা আন্দোলনকারীদের অনুরোধ করছি, তারা যেন অবিলম্বে বিক্ষোভ প্রত্যাহার করে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যান। শিক্ষমন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সিদ্ধান্ত আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিজেপি প্রধান অভিজিৎ দীপকে জানিয়েছিলেন, তাদের দুটি দাবি তখনও অপূর্ণ ছিল।

    প্রথম দাবিটি ছিল, যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয় দাবিটি ছিল, ২০ জুলাই যেসব পুলিশ সদস্য আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমনপীড়ন চালিয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওই ঘটনার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

    এরপর দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে সরকারের সঙ্গে আলোচনায় বসেন সিজেপি নেতারা। বৈঠকে দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্পনা মন্ত্রী জেপি নাড্ডা সরকারের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন। ওই বৈঠকে তাদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর সিজেপির মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

    এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র এ তথ্য জানান।

    তার পদত্যাগকে স্বাগত জানিয়ে এটিকে গণতন্ত্রের জয় বলে অভিহিত করেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিক্ষোভের মঞ্চ থেকে সমর্থকদের উদ্দেশে দীপকে বলেন, ‘বলা হতো এই সরকারের কেউ পদত্যাগ করে না। দুনিয়াও ঝুঁকে যায়, শুধু ঝুঁকানোর মতো মানুষ লাগে।’

    এরপর তিনি বলেন, আমরা এটা করে দেখিয়েছি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।

    অভিজিৎ দীপকে আরও বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি গণতন্ত্র। তিনি পদত্যাগ করেছেন, তবে আমাদের আরও দুটি দাবি আছে। আমরা এভাবে চলে যাব না। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, কিন্তু যেসব শিশু আত্মহত্যা করেছে তাদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

    তাদের এটি পেতেই হবে। ওই পরিবারগুলোকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আর দ্বিতীয়ত, গত ২০ তারিখে যেসব পুলিশ গুন্ডার মতো আচরণ করেছে, সেই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না।

    তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে আপনি যদি ভয় না পান, যদি এই সরকারের সামনে মাথা নত না করেন, তবে আপনি যে কারও পদত্যাগপত্র আদায় করতে পারেন। গণতন্ত্রে ভয় নেই।

    আরও পড়ুন