| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী
  • বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

    ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। কেন্দ্র সরকার ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) মধ্যে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে তিনি এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।

    দিল্লির যন্তর-মন্তরে এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

    প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবি জানিয়ে আসছিলেন। তারই মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র পাঠানোর খবর সামনে এলো।

    সূত্র: এনডিটিভি।

    আরও পড়ুন