| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

    আজ মানসিক শক্তি অর্জনে বিশেষ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আষাঢ়ের শেষ শুক্রবারে প্রকৃতি অনেকটাই শীতল। আজকের দিনটি শুভ। সময়কে বুঝে চললে সাফল্য আসবেই। প্রকৃতির সঙ্গে যুক্ত থেকে, মনের স্থিরতা ও ধ্যানের মাধ্যমে জীবনের পথ সহজ হয়ে উঠবে।

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    আষাঢ়ের ব্রহ্মযোগ জীবনের নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দেয়। জ্ঞানের আলোয় জীবনের পথকে আরও স্পষ্ট করে তুলতে এই দিনে ধৈর্য, সতর্কতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সাফল্যের দ্বার উন্মোচিত হতে পারে। সময়কে বুঝে চললে ভাগ্য ও কর্মের মিলনে নতুন সুযোগ আসবে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ইংরেজি, ২৬ আষাঢ় ১৪৩৩ বাংলা, ২৪ মহররম ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১/ মেষ
    আজ চন্দ্র আপনার রাশিতে অবস্থান করায় মানসিক চাঞ্চল্য বাড়বে। বৃহস্পতির শুভ দৃষ্টিতে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। তবে সূর্যের প্রভাবে অতিরিক্ত উত্তেজনা থেকে সাবধান থাকুন। স্বাস্থ্য, বিশেষ করে মাথা ও চোখের যত্ন নিন। ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন।

    ২/ বৃষ
    আজ মঙ্গল ও ইউরেনাস আপনার রাশিতে থাকায় আকস্মিক পরিবর্তন ও উদ্যম অনুভব করবেন। বৃহস্পতির দৃষ্টি আর্থিক স্থিতিশীলতা আনবে। ব্যবসা-বাণিজ্যে লাভের যোগ রয়েছে। তবে অতিরিক্ত খরচ থেকে সতর্ক থাকুন।

    ৩/ মিথুন
    সূর্য আপনার রাশিতে অবস্থান করায় ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যোগাযোগ ও বুদ্ধিবৃত্তিক কাজে সাফল্য আসবে। বৃহস্পতির প্রভাবে উচ্চশিক্ষা ও দূরের যোগাযোগ শুভ। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

    ৪/ কর্কট
    সময় অত্যন্ত শুভ। কর্ম ও আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির শুভ দৃষ্টিতে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি হবে। পরিবারে সমৃদ্ধি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

    ৫/ সিংহ
    শুক্র ও কেতুর প্রভাবে আর্থিক লাভ ও সৃজনশীলতা বাড়বে। তবে কেতুর কারণে কিছু বিভ্রান্তি দেখা দিতে পারে। বৃহস্পতির দৃষ্টি সহায়ক হবে। প্রেম ও সম্পর্কে মাধুর্য আসবে। স্বাস্থ্যের যত্ন নিন।

    ৬/ কন্যা
    কর্মক্ষেত্রে সাফল্য আসবে। বৃহস্পতির দৃষ্টি আপনাকে সহায়তা করবে। স্বাস্থ্য ও মানসিক শান্তি বজায় রাখুন। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

    ৭/ তুলা
    সামাজিক ক্ষেত্রে সাফল্য মিলবে। তবে মানসিক চাপ থাকতে পারে। নতুন যোগাযোগ তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে শুভ সময়। আর্থিক দিক স্থিতিশীল থাকবে। বিনিয়োগে সতর্ক থাকুন।

    ৮/ বৃশ্চিক
    কিছু বিষয়ে ধৈর্য ধরলে সাফল্য আসবে। বৃহস্পতির দৃষ্টি শুভ ফল দেবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দিন। আধ্যাত্মিক অনুশীলনে শুভ ফল পাবেন।

    ৯/ ধনু
    মানসিক চাপ কমান। দূরের যাত্রা ও উচ্চশিক্ষার জন্য শুভ সময়। বৃহস্পতির প্রভাবে সমস্যা কাটবে। আইনি বিষয়ে সতর্ক থাকুন। পরিবারকে সময় দিন এবং বিবাদ এড়িয়ে চলুন।

    ১০/ মকর
    সমস্যা সমাধানে এগিয়ে আসুন। কর্মক্ষেত্রে মনোযোগ দিলে ফল পাবেন। বৃহস্পতির দৃষ্টি সহায়ক হবে। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। ধৈর্য ধরে চললে সাফল্য আসবে।

    ১১/ কুম্ভ
    ধৈর্য ধরুন। বৃহস্পতির দৃষ্টি আপনাকে রক্ষা করবে। আকস্মিক লাভের যোগ রয়েছে। সামাজিক সেবামূলক কাজে সক্রিয় থাকুন। সব বিষয়ে সতর্কতা অবলম্বন করুন।

    ১২/ মীন
    শনির প্রভাবে ধৈর্যের পরীক্ষা হতে পারে। সৎকর্মে অবিচল থাকুন। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে সহায়তা করবে। আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

    আরও পড়ুন