| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • মানসিক প্রশান্তি পাবেন ধনু রাশি
  • মানসিক প্রশান্তি পাবেন ধনু রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    আষাঢ়ের ব্রহ্মযোগ জীবনের নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দেয়। জ্ঞানের আলোয় জীবনের পথকে আরও স্পষ্ট করে তুলতে এই দিনে ধৈর্য, সতর্কতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সাফল্যের দ্বার উন্মোচিত হতে পারে। সময়কে বুঝে চললে ভাগ্য ও কর্মের মিলনে নতুন সুযোগ আসবে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শনিবার, ৪ জুলাই ২০২৬ ইংরেজি, ২০ আষাঢ় ১৪৩৩ বাংলা, ১৮ মহররম ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    **মেষ রাশি
    কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ আসবে। বৃহস্পতির দৃষ্টি ভাগ্যকে সহায়ক করায় অপেক্ষিত ফল পেতে পারেন। চন্দ্রের অবস্থান মানসিক চাঞ্চল্য কমিয়ে আত্মবিশ্বাস বাড়াবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, বিশেষ করে মাথা ও চোখ। আর্থিক লেনদেন সতর্কতার সঙ্গে করুন।

    **বৃষ রাশি
    আজ আপনাকে অপ্রত্যাশিত সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। রবির দৃষ্টি আর্থিক লাভের সম্ভাবনা দেখাচ্ছে। মানসিক শান্তির জন্য ধৈর্য ধরুন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।

    **মিথুন রাশি
    সূর্য আপনার রাশিতে অবস্থান করায় আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বৃদ্ধি পাবে। বুধ ও শুক্রের প্রভাব যোগাযোগ ও বাণিজ্যে সুবিধা দেবে। চন্দ্রের গতিবিধি মানসিক উৎসাহ বাড়াবে। পুরনো সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্য ভালো, তবে বেশি কথা বলে নিজেকে ক্লান্ত করবেন না।

    **কর্কট রাশি
    বৃহস্পতি, শুক্র ও বুধের শুভ যোগ আজ আপনার রাশিতে শক্তিশালী অবস্থান করছে। কর্মে সাফল্য, আর্থিক উন্নতি ও পারিবারিক সুখ আসবে। চন্দ্রের প্রভাব মানসিক শান্তি দেবে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন।

    **সিংহ রাশি
    নতুন সুযোগ তৈরি হবে। তবে রবির শুভ দৃষ্টি আপনার নেতৃত্বগুণকে জাগিয়ে তুলবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। মানসিক চাপ কমাতে ধ্যান বা প্রার্থনা করুন। স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন।

    **কন্যা রাশি
    আজকের গ্রহযোগ আপনার কর্মদক্ষতা বাড়াবে। বুধের প্রভাব বুদ্ধি ও বিচারশক্তিকে তীক্ষ্ণ করবে। চন্দ্রের অবস্থান মানসিক স্থিরতা আনবে। পারিবারিক বিষয়ে সুখবর আসতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।

    **তুলা রাশি
    শুক্রের প্রভাব আজ আপনাকে আকর্ষণীয় করে তুলবে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে। রবির দৃষ্টি কর্মক্ষেত্রে সাফল্য দেবে। আর্থিক দিক স্থিতিশীল। মানসিক শান্তি বজায় রাখুন।

    **বৃশ্চিক রাশি
    মঙ্গলের প্রভাব আপনার শক্তিকে বাড়াবে। সমস্যা মোকাবিলায় সফল হবেন। চন্দ্রের গতি মানসিক উদ্দীপনা আনবে। আর্থিক লাভের সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিকে যত্ন নিন।

    **ধনু রাশি
    বৃহস্পতির দৃষ্টি আজ আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে। দূরের যোগাযোগে সুবিধা হবে। মানসিক প্রশান্তি পাবেন। কর্মে নতুন দিশা পেতে পারেন।

    **মকর রাশি
    শনির অবস্থান আপনাকে ধৈর্যশীল করে তুলবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সাফল্য আসবে। চন্দ্রের প্রভাব আর্থিক দিক সামলাবে। স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করুন।

    **কুম্ভ রাশি
    চন্দ্র আপনার রাশিতে অবস্থান করায় মানসিক স্থিরতা ও সৃজনশীলতা বাড়বে। রাহুর প্রভাব কিছুটা চ্যালেঞ্জ দিলেও বৃহস্পতির দৃষ্টি সুরক্ষা দেবে। নতুন উদ্যোগে এগোন।

    **মীন রাশি
    শনির অবস্থান আপনাকে দায়িত্বশীল করে তুলবে। তবে সিদ্ধান্তে সতর্কতা, বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক দিক শক্তিশালী করবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন।

    আরও পড়ুন