| |
শিরোনাম
সাংবাদিকতার নৈতিকতার অবক্ষয় অন্য পেশার থেকে বেশি প্রভাব ফেলে যৌথ মহড়া বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে: প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির আবুধাবিতে আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাইবার আইনের খসড়া চূড়ান্ত করতে সরকারের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রচ্ছদ
  • গণমাধ্যমের খবর
  • চায়না মিডিয়ার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ-তথ্যমন্ত্রী
  • চায়না মিডিয়ার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ-তথ্যমন্ত্রী

    Icon
    সিনিয়র প্রতিবেদক
    প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ

    চীনের চংচিং শহরে আজ বুধবার থেকে শুরু হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও দেশটির উপ-তথ্যমন্ত্রী যৌথভাবে এ আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

    আজ বুধবার সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারের সিএমজি সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শহর হিসেবে পরিচিত চংচিং-এ এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

    সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা অত্যন্ত প্রয়োজন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য (ফেক নিউজ) এবং বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘বিশ্বের উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।’

    তিনি বাংলাদেশ ও চীনের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাদারিত্বের মান বাড়াতে পারস্পরিক প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির আহ্বান জানান। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং বৈশ্বিক গণমাধ্যমের প্রায় ৩০০ জন শীর্ষস্থানীয় প্রতিনিধি ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন।

    উদ্বোধনী অধিবেশন শেষে সম্মেলনে গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বিভিন্ন আধুনিক উদ্যোগ, প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হয়। এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তি নির্ভর আধুনিক তথ্য ব্যবস্থাপনা এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের এক নতুন দিগন্ত ও সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অংশগ্রহণকারীরা।

    চায়না মিডিয়া গ্রুপের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ রাতেই দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

    আরও পড়ুন