৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • গণমাধ্যমের খবর
  • নার্গিস জুঁইয়ের ওপর হামলার ঘটনায় সিজেএফডি’র প্রতিবাদ
  • নার্গিস জুঁইয়ের ওপর হামলার ঘটনায় সিজেএফডি’র প্রতিবাদ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৪ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ণ

    কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র সাবেক শিক্ষা ও প্রশিক্ষণ এবং সমাজকল্যাণ সম্পাদক, নারী সাংবাদিক নার্গিস আক্তার সরকার জুঁইয়ের ওপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে সংঘটিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

    বৃহস্পতিবার (৪ জুন) সিজেএফডি’র নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

    ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ অনুযায়ী, গত ২ জুন তিনি তার স্বামী সৈয়দ শাহ্ নেওয়াজ হোসেনের একটি সাধারণ ডায়েরি (জিডি) সংক্রান্ত বিষয়ে সিএমএম আদালত ভবনের ৪র্থ তলার বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। প্রতিবাদ করলে ওই ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে তার ওপর হামলা চালায়।

    হামলায় সাংবাদিক নার্গিস জুঁই শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তার মুখমণ্ডল ও দাঁত রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আদালত প্রাঙ্গণের মতো একটি গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত স্থানে একজন নারী সাংবাদিকের ওপর প্রকাশ্য হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং আইনের শাসন, মিডিয়ার স্বাধীনতা এবং পেশাগত নিরাপত্তার ওপরও আঘাত।

    তারা অবিলম্বে হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিক নার্গিস জুঁইয়ের নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

    আরও পড়ুন