বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনসংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে শপথ নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
এতদিন এ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
























