৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • মারা গেছেন সাবেক এমপি রহমাতুল্লাহ
  • মারা গেছেন সাবেক এমপি রহমাতুল্লাহ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ

    ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

    এ কে এম রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন বলেন, রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

    খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে। বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।

    এ কে এম রহমতুল্লাহ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

    আরও পড়ুন