৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
  • মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৩১ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ

    মার্কিন ড্রোন ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়। পরে আইআরজিসির আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ভূপাতিত করা হয়।

    মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, আইআরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়, এমকিউ-১ মডেলের ড্রোনটি ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনার চেষ্টা করছিল।

    আইআরজিসি আরও বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়া হবে। শনিবার ভোরে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়া ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের’ একটি ড্রোন ভূপাতিত করেছে।

    তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ড্রোনটি কোথায় এবং কী পরিস্থিতিতে ভূপাতিত হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইআরজিসি।

    গত ২৮ ফেব্রুয়ারি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরান এবং ইরানের অন্যান্য শহরে যৌথ হামলা চালায়, এতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি, ঊর্ধ্বতন কমান্ডার এবং বেসামরিক নাগরিকরা নিহত হন। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং সম্পদ লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

    গত ৮ এপ্রিল যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, পরে যুদ্ধ শেষ করার জন্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি কূটনৈতিক প্রক্রিয়া শুরু করা হয়। জানা গেছে, উভয় পক্ষ একটি শান্তি সমঝোতা স্মারক চূড়ান্ত করার জন্য কাজ করছে।

    সূত্র: সিনহুয়া

    আরও পড়ুন