৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা
  • ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা

    Icon
    ইসলামী ডেস্ক
    প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ

    রোববার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার, ১৮ মে থেকে ১৪৪৭ হিজরির জিলহজ মাস গণনা শুরু হবে। ইসলামিক চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসেবে সৌদি আরবে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

    এর আগে ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন। এর আগে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে আফ্রিকার দেশ তিউনিসিয়া ও ইউরেশীয় দেশ তুরস্ক।

    আগামী ২৭ মে দেশ দুটিতে ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানানো হয়েছে। তবে তুরস্ক চাঁদ দেখার ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।

    আরও পড়ুন