| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • ইরানে কঠোর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র
  • ইরানে কঠোর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন

    ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। তার দাবি, ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসবে।

    সংবাদমাধ্যমকে বেসেন্ট বলেন, ‘তেলের দাম কেন হঠাৎ বেড়ে গেল, তা আমি নিশ্চিত নই। আমরা যদি সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করি, তাহলে সম্ভবত বড় ধরনের সামরিক অভিযান (কাইনেটিক) নতুন করে শুরু করার প্রয়োজন হবে না।’ সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বোঝাতে তিনি ‘কাইনেটিক’ শব্দটি ব্যবহার করেন।

    আগামী সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন বেসেন্ট। তিনি বলেন, এই পদক্ষেপ ইরানে কার্যকর হবে এবং এর মাধ্যমে ‘এই শাসনের পতন ঘটবে’।

    একই সঙ্গে ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের মিত্র ও বিশ্বের অন্যান্য দেশকে নিজেদের অবস্থান ঠিক করার আহ্বান জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। ইরানের সঙ্গে ব্যবসা করা চীনও নতুন নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে কি না, জানতে চাইলে বেসেন্ট বলেন, এ ধরনের অনেক আলোচনা প্রকাশ্যে না করে ব্যক্তিগতভাবে করাই ভালো।

    তিনি আরও বলেন, চীনের জ্বালানি চাহিদার প্রায় ৫০ শতাংশ আসে উপসাগরীয় অঞ্চল থেকে। তাই ইরান ইস্যুতে চীনের যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান নেওয়াই দেশটির জন্য ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।

    তথ্যসূত্র: দ্য ডন

    আরও পড়ুন