| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    ভাদ্র মাসের এই বৃহস্পতিবারে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিতে সূর্যের তেজ, আলো, মানসিক শক্তি ও কর্মের গতি বাড়িয়ে তুলতে পারে। ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ইংরেজি, ৬ ভাদ্র শ্রাবণ ১৪৩৩ বাংলা, ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    *** মেষ
    আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে। অর্থের বিষয়ে আগ্রহ বাড়লেও হঠাৎ খরচ বা ভুল বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকুন। আবেগ ও বিতর্ক এড়িয়ে চলুন। দূরের যোগাযোগ বা পুরোনো কোনো পরিকল্পনা আবার সক্রিয় হতে পারে। মানসিক চাপ থাকলেও দিনের দ্বিতীয়ভাগে কাজে গতি আসবে। স্বাস্থ্য ভালো রাখতে বিশ্রাম ও পর্যাপ্ত পানি পান জরুরি।

    *** বৃষ
    অর্থ ও পারিবারিক বিষয়ে আজ বাস্তব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতা ও ধৈর্য অন্যদের নজরে আসতে পারে। তবে আবেগের বশে কাউকে কথা দিয়ে পরে সমস্যায় পড়বেন না। সম্পত্তি, সঞ্চয় বা পারিবারিক অর্থ নিয়ে আলোচনা হলে হিসাব পরিষ্কার রাখুন। শরীরের ক্লান্তি ও মানসিক অস্থিরতার বিষয়ে সচেতন থাকুন।

    *** মিথুন
    যোগাযোগ, লেখালেখি, ব্যবসা ও বুদ্ধিবৃত্তিক কাজে আজ ভালো অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার বক্তব্য গুরুত্ব পাবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে কোনো প্রতিশ্রুতি দেবেন না। অর্থপ্রাপ্তির নতুন পথ নিয়ে আলোচনা হতে পারে। ভাই-বোন বা কাছের মানুষের সঙ্গে সমস্যা মিটিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। ভ্রমণেও শুভ ফলের সম্ভাবনা আছে।

    *** কর্কট
    আজ আপনার জন্য তুলনামূলকভাবে শক্তিশালী দিন। জ্ঞান, কর্মপরিকল্পনা, পরিবার ও অর্থনৈতিক বিষয়ে শুভ অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও এর সঙ্গে সম্মান বা নতুন সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তির পরামর্শ ভবিষ্যৎ কাজে লাগবে। বেশি কথা বলা থেকে বিরত থাকুন। আচরণ ও চিন্তার শুদ্ধতাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে।

    *** সিংহ
    আজ নিজের যোগ্যতা প্রকাশের সুযোগ থাকলেও অস্থিরতায় ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা বাড়তে পারে এবং আটকে থাকা কাজ এগিয়ে নেওয়ার সুযোগ আসবে। সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যের মতামত শুনুন। সম্পর্কের ক্ষেত্রে কোমল থাকুন। অর্থের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় সচেতন থাকুন।

    *** কন্যা
    আজ কাজের চাপ বাড়লেও পরিকল্পনা করে এগোলে ভালো ফল পাবেন। হিসাব, কাগজপত্র, ব্যবসা ও চাকরিসংক্রান্ত বিষয়ে আপনার সতর্কতা কাজে দেবে। সহকর্মীদের সময় দিন। অর্থের ক্ষেত্রে ছোট লাভ বা পুরোনো পাওনা ফেরার সম্ভাবনা রয়েছে। পরিবারে দায়িত্ব বাড়বে, তবে আপনার বাস্তববোধ পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। স্বাস্থ্যের যত্ন নিন।

    *** তুলা
    সম্পর্ক ও কর্মক্ষেত্র—দুই জায়গাতেই আজ ভারসাম্য রক্ষা করা জরুরি। নতুন যোগাযোগ থেকে কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আলোচনার মাধ্যমে পুরোনো সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে শান্ত থাকুন। অর্থপ্রাপ্তি থাকলেও একই সঙ্গে ব্যয়ের চাপ থাকতে পারে। নিজের সিদ্ধান্তে অটল থাকার পাশাপাশি অন্যের মতামতের মূল্য দিন।

    *** বৃশ্চিক
    আজ আপনার রাশিতে চন্দ্রের প্রভাবে অনুভূতি গভীর হতে পারে। কোনো গোপন চিন্তা বা পুরোনো বিষয় মানসিক কষ্ট বা চাপ তৈরি করতে পারে। তবে গবেষণা, বিশ্লেষণ, পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী থাকবে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে বিবাদ বা তর্ক এড়িয়ে চলুন। সার্বিকভাবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

    *** ধনু
    ভাগ্য ও কর্ম দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। দূরের যোগাযোগ, শিক্ষা, পরামর্শ বা ভ্রমণসংক্রান্ত কাজে অগ্রগতি হবে। তবে নিজের পরিকল্পনা সবাইকে জানিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে ঊর্ধ্বতনদের আস্থা অর্জন করতে পারবেন। অর্থের ক্ষেত্রে সতর্ক থাকুন। পরিবারকে সময় দিন।

    *** মকর
    আজ দায়িত্ব ও বাস্তব চিন্তা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে ধীরগতি আবার সচল হতে পারে। অর্থের ক্ষেত্রে পুরোনো দায় বা খরচের বিষয় সামনে আসতে পারে। পরিবারের বয়স্কদের প্রয়োজনের দিকে নজর দিন। মানসিক একাকিত্ব অনুভূত হলেও মানসিক শক্তি বাড়বে। শরীরের যত্ন নিন।

    *** কুম্ভ
    আজ আপনার রাশির ওপর দীর্ঘমেয়াদি চাপ ও পরিবর্তনের প্রবণতা থাকলেও ধৈর্য হারালে পরিস্থিতি আরও জটিল হতে পারে। কর্মক্ষেত্রে প্রশাসনিক বা সাংগঠনিক বিষয়ে সতর্ক থাকুন। বন্ধু বা পরিচিত কারও কথায় হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। সামাজিক বা রাজনৈতিক বিষয়ে মত প্রকাশের সময় সংযত থাকা ভালো।

    *** মীন
    আজ দায়িত্বের চাপ থাকলেও আপনার ধৈর্য ও বাস্তববোধ পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে পুরোনো কোনো কাজের ফলাফল সামনে আসতে পারে। অর্থের ক্ষেত্রে স্থিরভাবে এগোনোই নিরাপদ। পরিবারে আপনার পরামর্শের গুরুত্ব বাড়বে। মানসিক ক্লান্তি থেকে নেতিবাচক চিন্তা আসতে পারে। তাই বিশ্বস্ত কাছের মানুষের সঙ্গে কথা বলুন।

    আরও পড়ুন