রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) রাত ১০ টায় অনুষ্ঠিত জানাজার পর উপস্থিত নেতারা জুলাইকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দেন।
জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, এ বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন সিএফ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রমুখ।
এ ছাড়া ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠনের নেতারা জানাজায় উপস্থিত ছিলেন


























