২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • ঢাবিতে দেয়াললিখনে বাধা দেয়ায় ছাত্রদলের বিক্ষোভ
  • ঢাবিতে দেয়াললিখনে বাধা দেয়ায় ছাত্রদলের বিক্ষোভ

    Icon
    ঢাবি প্রতিবেদক
    প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ছাত্রদলের দেয়াল লিখনে ছাত্রশিবিরের এক নেতা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

    ছাত্রদলের বিজয় একাত্তর হলের কর্মী আহমেদ শাহরিয়ার নীড় জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের মতো তারাও বিজয় একাত্তর হলে ‘ছাত্রশিবির গুপ্ত’সহ একাধিক লেখা দেয়ালে লিখেছেন। পরে তিনি সেগুলোর ছবি তোলেন।

    হল সংসদের বাইরের দেয়ালের ছবি তোলার সময় হলের পাঠকক্ষ সম্পাদক ও ছাত্রশিবিরের নেতা তারেক রহমান সাকিব তাকে বাধা দেন। তিনি ছবি তুলতে নিষেধ করেন এবং তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় তিনি ছাত্রদল নেতাদের নামে গালাগালি করেন বলেও অভিযোগ করেন আহমেদ শাহরিয়ার।

    তবে তারেক রহমান বলেন, তিনি হল সংসদের সামনে বাধা দিয়েছেন। ফোন কেড়ে নেওয়ার চেষ্টা বা গালাগালি করেননি। এ বিষয়ে বিজয় একাত্তর হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আশিক বিল্লাহ বলেন, ছেলেটি একটু স্যাটায়ার করে ভিডিও করছিল। সাকিব তা করতে নিষেধ করেন, এ নিয়ে বাকবিতণ্ডা হয়েছে।

    সাকিব গালি দিয়েছেন কি না, জানতে চাইলে আশিক বিল্লাহ বলেন, উত্তেজনার মধ্যে এটা একটু হয়। ছেলেটি (আহমেদ শাহরিয়ার) এর আগে হলে সিগারেট খেয়েছে। সাকিব নিষেধ করেছিল। তাই সাকিবের প্রতি তাদের আগের ক্ষোভ রয়েছে।

    এদিকে এ ঘটনার পর হল এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছে ছাত্রদল। মিছিলটি হলগেটের সামনে কিছুক্ষণ অবস্থান করে।

    আরও পড়ুন