| |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

    রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, তেজগাঁও বিভাগে ৪১ জন, মিরপুর বিভাগে ১২০ জন, গুলশান বিভাগে ৯৩ জন, উত্তরা বিভাগে ৬৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।

    অভিযানকালে ২টি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১টি এনা বাস, ১টি ট্রাক, ১৭টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার, ২ লাখ ৬৭ হাজার টাকা চোরাই টাকা, ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার এবং ২ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

    তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

    আরও পড়ুন