প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ভাদ্র মাসের এই বৃহস্পতিবারে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিতে সূর্যের তেজ, আলো, মানসিক শক্তি ও কর্মের গতি বাড়িয়ে তুলতে পারে। ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ইংরেজি, ৫ ভাদ্র শ্রাবণ ১৪৩৩ বাংলা, ৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ
আজ কর্মক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন। তাড়াহুড়ো না করে ধাপে ধাপে এগোলে ভালো ফল পাবেন। নতুন কাজে সচেতন থাকুন। কথা কমিয়ে কাজ সারুন। ছোটখাটো ভ্রমণ লাভজনক হতে পারে। যোগাযোগে স্পষ্টতা রাখুন এবং আচরণে নম্রতা দেখান। স্থির থাকলে পরিস্থিতি আপনার পক্ষেই যাবে। শরীরচর্চায় থাকুন।
২, বৃষ
অস্থিরতা ত্যাগ করুন। আজ আপনার জন্য কর্ম ও অর্থের ক্ষেত্রে ইতিবাচক দিন। নতুন পরিকল্পনা এগিয়ে নিতে পারেন, তবে সিদ্ধান্তে একটু ধৈর্য রাখবেন। ভ্রমণ শুভ। যোগাযোগ ও আচরণে সতর্ক থাকলে সম্পর্ক আরও মজবুত হবে। স্থির মনে সাফল্যের পথে হাঁটুন। স্বাস্থ্যের যত্ন নিন।
৩, মিথুন
আজ প্রিয়জনদের খোঁজখবর রাখুন। নতুন কোনো সিদ্ধান্তে সচেতন থাকুন। সময় কিছুটা পরিবর্তনের দিকে যাচ্ছে, আত্মসংযম ও আচরণ শুদ্ধ রাখলে পরিস্থিতি সহজ হবে। যোগাযোগে সতর্ক থাকুন। শরীর ও মনের যত্ন নিন।
৪, কর্কট
নীতি, আদর্শ ও আত্মসংযমে মনোযোগী হলে কর্মে ও মানসিক শান্তিতে ভালো ফল পাবেন। জীবনে অনেক সুযোগ চলে আসবে। নতুন কাজ শুরু করতে পারেন, তবে পরিকল্পনা করে এগোবেন। যোগাযোগ ঠিক রাখলে সম্পর্ক আরও মধুর হবে। স্থির থাকলে সাফল্য নিশ্চিত।
৫, সিংহ
মানসিক চাপ কিছুটা থাকলেও নতুন কাজের চাপ ও অস্থিরতা বাড়বে। ধৈর্য রাখুন। ছোটখাটো ভ্রমণ শুভ হতে পারে। নীতি-আদর্শে থাকলে ধর্মে-কর্মে মনের প্রশান্তি পাবেন। আচরণ শুদ্ধ রাখুন এবং যোগাযোগে সতর্ক থাকুন। স্বাস্থ্যের প্রতি একটু বেশি নজর দিন।
৬, কন্যা
আজ হিসাব-নিকাশ, পরিকল্পনা ও বিশ্লেষণী কাজে সাফল্য পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন, তবে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন। ভ্রমণ শুভ। আত্মসংযম ও আচরণ শুদ্ধ রাখলে কাজ আরও সহজ হবে। যোগাযোগ ঠিক রাখুন। শিক্ষায় সহযোগিতা পাবেন।
৭, তুলা
আজ সম্পর্ক ও অংশীদারিত্বে একটু সতর্কতার প্রয়োজন। মানসিক চাপ থাকতে পারে। কোমলতা বা প্রেমের ভাষায় অনেক সমস্যা সমাধান হতে পারে। বিবাদে সতর্ক থাকুন। আত্মসংযম ও আচরণ শুদ্ধ রাখলে পরিস্থিতি সামলে উঠতে পারবেন। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
৮, বৃশ্চিক
কোনো শোক বা দুশ্চিন্তা থাকলে এড়িয়ে চলুন। ছোটখাটো কাজে এগোতে পারেন। মানসিক শক্তি বাড়িয়ে তুলুন। নতুন পরিকল্পনা এগিয়ে নিতে পারেন, তবে ধৈর্য রেখে কথা বলুন। ভ্রমণ শুভ। আচরণ শুদ্ধ রাখুন এবং যোগাযোগ ঠিক রাখলে কাজ আরও সহজ হবে। স্থির থাকলে সাফল্য আসবে।
৯, ধনু
নতুন কোনো কাজে যোগদান করুন। বাস্তবতা মাথায় রাখুন। কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা রাখুন। যোগাযোগ, আলোচনা বা সম্পর্কে ধৈর্য ধরুন। আত্মসংযম ও আচরণ শুদ্ধ রাখলে পরিস্থিতি সহজ হবে। খাদ্যে পুষ্টি ও স্বাস্থ্যে সতর্ক থাকুন।
১০, মকর
আজ দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দায়িত্বশীল কাজে সাফল্য পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন, তবে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন। ভ্রমণ শুভ। আচরণ শুদ্ধ রাখুন এবং যোগাযোগ ঠিক রাখলে কাজ এগিয়ে যাবে। স্বাস্থ্য ভালো।
১১, কুম্ভ
আজ মনে অস্থিরতা কিছুটা কমতে পারে। নতুন বড় সিদ্ধান্তে সতর্ক ও সচেতন থাকুন। বিশেষ আলোচনা ও বিশ্লেষণ করুন। আত্মসংযম ও আচরণ শুদ্ধ রাখলে পরিস্থিতি সামলে উঠতে পারবেন। যোগাযোগে সতর্ক থাকুন। মানসিক শান্তি ও স্বাস্থ্যে মনোযোগ দিন।
১২, মীন
আজ আধ্যাত্মিক ও কর্মে ভালো ফল পাবেন। নতুন পরিকল্পনা এগিয়ে নিতে পারেন, কর্মে ধৈর্য রাখুন। ভ্রমণ শুভ। আচরণ শুদ্ধ রাখুন এবং পারিবারিক যোগাযোগ ঠিক রাখলে সম্পর্কে জীবনে শান্তি ফিরবে। সেবার কাজে সাফল্য নিশ্চিত। স্বাস্থ্যে যত্ন নিন। খাদ্যে নিয়ন্ত্রণ রাখুন।
























