| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
  • স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিকেলে বক্তব্য দেবেন। আজ (শুক্রবার) দুপুর আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

    দলের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    আরও পড়ুন