পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেট্রো ট্রেন চলাচলের নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সংস্থার পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম জানান, পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।
তবে ঈদের পরের দিন হতে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে বলে জানান তিনি।






























