| |
শিরোনাম
দুঃসময়ে অসুস্থ শিক্ষার্থী নীলের পাশে জবি ছাত্রদল নেতা রুমি গান সমাজে নতুন মনস্তত্ত্ব তৈরি করে ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসায় সমন্বিত উদ্যোগ জরুরি ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদণ্ড, আসামি ৫৫৮ ঋণনির্ভর বাণিজ্যিক সম্পর্ক থেকে বের হতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস: তিতুমীর
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন কেমন কাটবে আপনার আজকের দিনটি
  • জেনে নিন কেমন কাটবে আপনার আজকের দিনটি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

    আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। আজ সোমবার ১৬ মার্চ ২০২৬ জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২ রাশিফল:

    ১) মেষ:
    আজ আপনি নতুন কোনো উদ্যোগ নিতে পারেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও অগ্রগতির সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ কিছুটা কমবে এবং স্বাস্থ্যও মোটামুটি ভালো থাকবে। পরিবারে সুখ-শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। অপ্রাসঙ্গিক বিষয় থেকে দূরে থেকে নতুন ও শুভ কাজে অংশ নেওয়া আপনার জন্য উপকারী হবে।

    শুভ রং: লাল, কমলা
    শুভ দিক: পূর্ব
    শুভ সংখ্যা: ১, ৯
    শুভ সময়: সকাল ৭টা খেকে ৯টা
    চন্দ্রশুদ্ধি: হ্যাঁ
    গুরুর দৃষ্টি: হ্যাঁ
    উপায়: ফুল ও মিষ্টি দান করুন।

    ২) বৃষ:
    আজ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, তবে আপনার আর্থিক অবস্থা উন্নতির দিকে এগোবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম ও সম্পর্কে মধুরতা বাড়বে এবং প্রিয়জনদের সঙ্গে সময় ভালো কাটতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন-বিশেষ করে গলা, বুক বা পিঠের পুরোনো কোনো সমস্যা থাকলে সঠিক চিকিৎসা নেওয়া ভালো।

    শুভ রং: সাদা, হালকা সবুজ
    শুভ দিক: দক্ষিণ
    শুভ সংখ্যা: ২, ৬
    শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টা
    চন্দ্রশুদ্ধি: হ্যাঁ
    গুরুর দৃষ্টি: না
    উপায়: প্রকৃতির সেবা করুন এবং পশুদের খাদ্য দান করুন।

    ৩) মিথুন:
    আজ পুরোনো আয়ের উৎস বা লাভের জায়গাগুলোর সঙ্গে আবার যোগাযোগ করলে ভালো ফল পেতে পারেন। বুদ্ধিবৃত্তিক কাজ, লেখালেখি বা পরিকল্পনামূলক কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। ভ্রমণ শুভ ফল দিতে পারে এবং নতুন বন্ধুত্ব বা সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। তবে মানসিক অস্থিরতা কমিয়ে ধৈর্যের সঙ্গে সময় অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন।

    শুভ রং: হলুদ, সবুজ
    শুভ দিক: উত্তর
    শুভ সংখ্যা: ৩, ৫
    শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা
    চন্দ্রশুদ্ধি: হ্যাঁ
    গুরুর দৃষ্টি: হ্যাঁ
    উপায়: গুরুজনদের সেবা করুন, জপ করুন এবং হলুদ রঙের পোশাক পরিধান করুন।

    ৪) কর্কট:
    আজ মানসিক শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ। কাছের মানুষের সঙ্গে সময় কাটানো শুভ ফল দেবে। আবেগীয় স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং বাড়ির কাজে মনোযোগ দিলে সুফল পাওয়া যাবে। আর্থিক লাভের সম্ভাবনা আছে, তবে বিনিয়োগ বা নতুন আর্থিক সিদ্ধান্ত পুনর্বার বিবেচনা করা ভালো।

    শুভ রং: সাদা, হালকা নীল
    শুভ দিক: উত্তর-পূর্ব
    শুভ সংখ্যা: ২, ৭
    শুভ সময়: বিকেল ৪টা থেকে ৬টা
    চন্দ্রশুদ্ধি: না
    গুরুর দৃষ্টি: না
    উপায়: কাউকে দুধ অর্পণ করুন এবং ধর্মগ্রন্থ পাঠ করুন।

    ৫) সিংহ:
    আজ কাজের চাপ বাড়লেও যোগাযোগের মাধ্যমে শুভ সুযোগ আসবে। কর্মক্ষেত্রে আনন্দ ও প্রশংসা পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ভালো রাখুন, দাম্ভিকতা এড়িয়ে চলুন এবং প্রেমে রোমান্স বাড়ানোর চেষ্টা করুন। কাজের পাশাপাশি সাংস্কৃতিক বা সৃজনশীল কাজে সময় দিন।

    শুভ রং: সোনালি, লাল
    শুভ দিক: পূর্ব
    শুভ সংখ্যা: ১, ৫
    শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা
    চন্দ্রশুদ্ধি: হ্যাঁ
    গুরুর দৃষ্টি: হ্যাঁ
    উপায়: মিষ্টি ও ফুল প্রদান করুন।

    ৬) কন্যা
    আজ দিনের কাজ বিস্তারিত পরিকল্পনা করে, স্টেপ-বাই-স্টেপ এবং লিস্ট বানিয়ে করলে সুপার প্রোডাক্টিভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক লেনদেন সতর্কতার সঙ্গে করুন; বড় খরচ, ঋণ বা অনলাইন পেমেন্ট এড়িয়ে চলুন।

    শুভ রং: সবুজ, হালকা নীল
    শুভ দিক: দক্ষিণ
    শুভ সংখ্যা: ৩, ৬
    শুভ সময়: দুপুর ১টা থেকে ৩টা
    চন্দ্রশুদ্ধি: হ্যাঁ
    গুরুর দৃষ্টি: না
    উপায়: গাছে জল দিন ও প্রকৃতির সেবা করুন।

    ৭) তুলা
    চন্দ্র রাশিতে থাকায় মানসিক শান্তি ও সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে। সৌন্দর্য, শিল্পকর্ম ও সৃজনশীলতায় সাফল্য। যোগাযোগ শুভ, তাই সকলের সঙ্গে যোগযোগ বজায় রাখুন; সমস্যার সমাধান আসবেই।

    শুভ রং: গোলাপী, সাদা
    শুভ দিক: পশ্চিম
    শুভ সংখ্যা: ৬, ৯
    শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে ৮টা
    চন্দ্রশুদ্ধি: হ্যাঁ
    গুরুর দৃষ্টি: হ্যাঁ
    উপায়: বই পড়ুন ও প্রকৃতির সেবা করুন।

    ৮) বৃশ্চিক
    আজ কথায় এবং কাজে বিবেচনা রাখুন; সতর্কতা সাফল্যের চাবিকাঠি। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আর্থিক লাভের সম্ভাবনা আছে।

    শুভ রং: লাল, কালো
    শুভ দিক: উত্তর
    শুভ সংখ্যা: ৮, ৯
    শুভ সময়: রাত ৮টা থেকে ১০টা
    চন্দ্রশুদ্ধি: না
    গুরুর দৃষ্টি: না
    উপায়: ভুমির সেবা করুন ও ধর্মগ্রন্থ পাঠ করুন।

    ৯) ধনু
    আজ জ্ঞানার্জন ও ভ্রমণে শুভ। কাজের প্রতি মনোযোগ দিন; পরিকল্পনা মেনে এগুলে সফলতা নিশ্চিত। ভ্রমণে মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে, তাই সময় নষ্ট না করে কার্যকরভাবে বের হোন।

    শুভ রং: হলুদ, নীল
    শুভ দিক: পূর্ব
    শুভ সংখ্যা: ৩, ৯
    শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা
    চন্দ্রশুদ্ধি: হ্যাঁ
    গুরুর দৃষ্টি: হ্যাঁ
    উপায়: গুরুজনের সেবা করুন ও গাছে জল দিন।

    ১০) মকর
    কঠিন সময় ধীরে ধীরে কমছে। শুভ কাজে নিয়োজিত থাকুন, অগোছানো কাজ পুনরায় শুরু করুন। অধ্যবসায় ও পরিশ্রমে সফলতা আসবে। আর্থিক স্থিতি ভালো, খরচ নিয়ন্ত্রণ করুন।

    শুভ রং: কালো, নীল
    শুভ দিক: দক্ষিণ
    শুভ সংখ্যা: ৮, ১০
    শুভ সময়: দুপুর ২টা থেকে ৪টা
    চন্দ্রশুদ্ধি: হ্যাঁ
    গুরুর দৃষ্টি: হ্যাঁ
    উপায়: মিষ্টি ও ফুল প্রদান করুন; পশুদের খাদ্য দিন।

    ১১) কুম্ভ
    আজ সময়টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সতর্কতার। সহযোগী ও সহকর্মীদের কাছে দূর থেকে নজর রাখুন। অগোছানো কাজ পুনর্ব্যবস্থা করলে অধ্যবসায়ে শুভ ফল আসবে। আর্থিক স্থিতি ভালো, খরচ নিয়ন্ত্রণে রাখুন।

    শুভ রং: কালো, নীল
    শুভ দিক: দক্ষিণ
    শুভ সংখ্যা: ৮, ১০
    শুভ সময়: দুপুর ২টা থেকে ৪টা
    চন্দ্রশুদ্ধি: হ্যাঁ
    গুরুর দৃষ্টি: হ্যাঁ
    উপায়: সকালে ধর্মগ্রন্থ পাঠ করুন ও কালো তিলের নারু দান করুন।

    ১২) মীন
    আজ দিনটি শুভ, মন শান্ত ও সৃজনশীল থাকবে। কল্পনাশক্তি বৃদ্ধি পাবে; শিল্প ও সৃজনশীল কাজে ভালো ফল। ছোটখাট সমস্যা মিটিয়ে নিন। স্বাস্থ্য ও পরিবারে যত্ন নিন। আর্থিক লেনদেন শুভ।

    শুভ রং: হলুদ, সবুজ
    শুভ দিক: উত্তর-পূর্ব
    শুভ সংখ্যা: ৩, ৭
    শুভ সময়: সকাল ১০টা খেকে দুপুর ১টা
    চন্দ্রশুদ্ধি: হ্যাঁ
    গুরুর দৃষ্টি: খুব শুভ
    উপায়: গুরুজনের সেবা করুন, হলুদ চন্দন গায়ে মাখুন।

    আরও পড়ুন