| |
শিরোনাম
বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে নিতে হবে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • এতিম জান্নাতীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  • এতিম জান্নাতীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমান এতিম জান্নাতীর চিকিৎসায় তার পাশে দাঁড়িয়েছেন। ‘পাঁচ মাস ধরে বিছানায় পড়ে আছি, আমার বাবা-মা কেউ নাই’- শীর্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

    এরপরে প্রধানমন্ত্রী ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দিলে সংগঠটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ শুক্রবার ঢাকার সাভারে ‘পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)’তে যায়।

    এসময় আমরা ‘বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি সিআরপিতে চিকিৎসাধীন জান্নাতীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তা প্রদান করে।

    মূলত মেরুদণ্ডের ‘স্পাইনাল কর্ডে’র ইনজুরিতে জান্নাতীর শরীরের বেশির ভাগ অংশ অবশ হয়ে গেছে। ফলে জান্নাতী স্বাভাবিক চলাচলে অক্ষম হয়ে পড়ে। এসময় আরও উপস্থিত ছিলেনু ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

    আরও পড়ুন