| |
শিরোনাম
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ধর্মমন্ত্রীর আহ্বান   শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে তথ্যপ্রতিমন্ত্রীর আহ্বান  খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল নিয়ে হামলা-ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • ইরানে প্রেসিডেন্ট ভবনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা
  • ইরানে প্রেসিডেন্ট ভবনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

    ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই যৌথ ক্ষেপণাস্ত্র হামলার নানা ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

    এদিকে তেহরানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। শনিবার সকালে হামলার সময় দেশজুড়ে নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ।

    আইডিএফ জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক সতর্কতা যেন জনগণ প্রস্তুত থাকে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সম্ভাবনা থাকলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে। তবে ইরান এখনো হামলা চালায়নি। এমনকি কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়নি বলে তথ্য দিয়েছে আইডিএফ। পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং খবর আপডেট করা হচ্ছে।

    আরও পড়ুন