অমর একুশে গ্রন্থমেলার পরিসর বাড়লেও গবেষণামূলক বই বের হচ্ছে কি না, তা নিয়ে ভাবা দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বই পড়ার গুরুত্ব, ইন্টারনেটের কারণে বই পড়ার হার কমে যাওয়া এবং মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়ানোসহ একাধিক বিষয়ে কথা বলেন।































