| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীকে জামায়াতের ইফতারের দাওয়াত
  • প্রধানমন্ত্রীকে জামায়াতের ইফতারের দাওয়াত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

    আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় তারা প্রধানমন্ত্রীকে দলের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। এদিন মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাতকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন। জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

    সাক্ষাতকালে নেতারা ওই ইফতার আয়োজনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে দাওয়াত দেন।

    আরও পড়ুন