| |
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট
  • চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

    দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা (জাপান) রুটের সরাসরি ফ্লাইট। রোববার (২৬ জুলাই) রাত থেকেই এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

    এদিন রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ রুটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

    সংশ্লিষ্টরা আশা করছেন, দীর্ঘ বিরতির পর ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও জাপানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং দুই দেশের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতেও এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, এ রুট পুনরায় চালুর ফলে জাপানগামী যাত্রীরা ট্রানজিট ছাড়াই সরাসরি ভ্রমণের সুযোগ পাবেন। এতে যেমন ভ্রমণের সময় কমবে, তেমনি যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও সুবিধাজনক হবে।

    ঢাকা-নারিতা রুট পুনরায় চালুর মাধ্যমে পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য জাপানের সঙ্গে বাংলাদেশের আকাশপথের সংযোগ আরও জোরদার হবে বলেও সংশ্লিষ্টদের প্রত্যাশা।

    আরও পড়ুন