| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রীর
  • ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রীর

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন ।

    আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ ডাকটিকিট অবমুক্ত করেন। দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তিনি।

    প্রধানমন্ত্রী এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন।

    আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মদিবসের শুরুতে তিনি একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।

    আরও পড়ুন