| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ
  • সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সদস্য নেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে। এ সংখ্যা ১২। আর সবচেয়ে কম এসেছে সিলেট বিভাগ থেকে; মাত্র দুজন।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

    চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রী হলেন:
    আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ. ন. ম. এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান। এছাড়া একই বিভাগে প্রতিমন্ত্রী হলেন- জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

    ঢাকা বিভাগ থেকে মন্ত্রী হলেন:
    আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম। এ বিভাগ থেকে প্রতিমন্ত্রী হলেন: ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

    রাজশাহী বিভাগ থেকে মন্ত্রী হলেন:
    ইকবাল হাসান মাহমুদ, মিজানুর রহমান মিনু। প্রতিমন্ত্রী হলেন: এম. এ. মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন, মুহাম্মদ আব্দুল বারী।

    বরিশাল বিভাগ থেকে মন্ত্রী হলেন:
    হাফিজ উদ্দিন আহমেদ, জহির উদ্দিন স্বপন। প্রতিমন্ত্রী হলেন: আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান, মো. নুরুল হক নুর।

    খুলনা বিভাগ থেকে মন্ত্রী হলেন:
    নিতাই রায় চৌধুরী। প্রতিমন্ত্রী হলেন: মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলাম।

    ময়মনসিংহ বিভাগে প্রতিমন্ত্রী হলেন:
    মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম. রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম. ইকবাল হোসেইন।

    রংপুর বিভাগ থেকে মন্ত্রী হলেন:
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আসাদুল হাবিব; প্রতিমন্ত্রী হলেন: ফরহাদ হোসেন আজাদ।

    সিলেট বিভাগ থেকে মন্ত্রী হলেন:
    আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির।

    আরও পড়ুন