| |
শিরোনাম
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ধর্মমন্ত্রীর আহ্বান   শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে তথ্যপ্রতিমন্ত্রীর আহ্বান  খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল নিয়ে হামলা-ভাঙচুর
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
  • ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

    তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

    এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে আরেকটি গেজেট প্রকাশ করা হয়েছে।

    এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন।

    অপর প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ-সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসলে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করেছে বিএনপি। ৫০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

    এর মাধ্যমে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    আরও পড়ুন