| |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • মন্ত্রিসভায় ডাক পেলেন মীর হেলাল
  • মন্ত্রিসভায় ডাক পেলেন মীর হেলাল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

    প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কল (ডাক) পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

    তাঁর ঘনিষ্ঠ এক সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই সূত্র জানায়, বিকেলে শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মীর হেলালকে কল দেওয়া হয়েছে। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানা যায়নি।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

    তাঁর বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন।

    আরও পড়ুন