| |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • টানা বৃষ্টিতে পাহাড়ধসে ২ পরিবারের ৫ জন নিহত
  • টানা বৃষ্টিতে পাহাড়ধসে ২ পরিবারের ৫ জন নিহত

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন

    বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে দুটি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। কদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়ায় বৃহস্পতিবার (০৯ জুলাই) ভোরে একটি পাহাড়ের একাংশ ধসে গেলে পাহাড়ের পাদদেশে থাকা দুটি পরিবারের দুটি ঘর মাটির নিচে চাপা পড়ে।

    এতে ঘরে ঘুমন্ত অবস্থায় মারা যান মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২)এবং তাদের সন্তান মো. সোলেমান (০৪), প্রতিবেশী আলী হায়দারের ছেলে জুয়েল (৩৫) ও তার স্ত্রী কুলছুমাআক্তার (২৫)। এদিকে ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারীদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

    মাটি সরিয়ে একে একে পাঁচজনেরই লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোবারক হোসেন জানান, পাহাড় ধসে এলাকার নারী ইউপি সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।

    ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানে থাকা অন্য পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও পড়ুন