বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহছানুল হক মিলন। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ধানের শীষ প্রতীকে জয়ী হন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।





























