| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত
  • বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ অপরাহ্ন

    দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকাল ৩টায় দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।

    ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নিয়েছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

    আরও পড়ুন