বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
ছাত্রদলের নেতারা আশা করেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব জাতির জন্য এক নতুন প্রত্যাশার প্রতীক।
তারা বলেন, তারেক রহমানের সুদৃঢ় দিক-নির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এর পরপরই শপথ নেবে তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ।

































