| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চায় তারেক রহমান
  • মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চায় তারেক রহমান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ অপরাহ্ন

    প্রায় ৪৪ মিনিট ব্যাপী বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসা থেকে বেরি হয়েছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটের দিকে রাজধানীর পাঁচ সার্কিট হাউজ রোডে নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান তিনি। রাত প্রায় ৯টা ১১ মিনিটে দিকে সেখান থেকে বের হয়ে যান।

    বিএনপির চেয়ারম্যানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    দলীয় সূত্র জানা গেছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক ভুল-বোঝাবুঝি নিরসন এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে কোথাও কোথাও ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    তিনি একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভিন্নমতের সবার সহযোগিতা কামনা করেন।

    ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন দলটির শীর্ষ নেতারা।

    আরও পড়ুন