| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা রহমান
  • ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা রহমান

    Icon
    প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
    আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিট নাগাদ বাবা তারেক রহমান ও মা জোবায়দা রহমানের সঙ্গে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন তিনি। ৯টা ৫০ মিনিট নাগাদ তিনি তার ভোট প্রদান করেন।
    ভোট দিয়ে তিনি ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেন। বাবা ও মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। সবার আঙুলেই ছিল অমোচনীয় কালি। ক্যাপশনে তিনি লেখেন, ভোট দিয়েছি।

    আরও পড়ুন