| |
শিরোনাম
দুঃসময়ে অসুস্থ শিক্ষার্থী নীলের পাশে জবি ছাত্রদল নেতা রুমি গান সমাজে নতুন মনস্তত্ত্ব তৈরি করে ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসায় সমন্বিত উদ্যোগ জরুরি ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদণ্ড, আসামি ৫৫৮ ঋণনির্ভর বাণিজ্যিক সম্পর্ক থেকে বের হতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস: তিতুমীর
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • আমেরিকার সঙ্গে জামায়াতের আঁতাত হয়েছে: মির্জা ফখরুল
  • আমেরিকার সঙ্গে জামায়াতের আঁতাত হয়েছে: মির্জা ফখরুল

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

    জামায়াতের সঙ্গে আমেরিকার গোপন আঁতাত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই আঁতাত বাংলাদেশের জন্য ভালো নয় এবং এটি দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।

    শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের জাঠিভাঙা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা ধানের শীষের ভোট চাইতে এসেছি।

    আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। এই কার্ড হবে মা-বোনদের অস্ত্র। এর মাধ্যমে চাল-ডাল পাওয়া যাবে, স্বাস্থ্য ও শিক্ষা সেবা গ্রহণ করা যাবে।

    কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও বীজ পাওয়া যাবে।
    তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

    এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন