| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • আগামী পাঁচ দিন তাপমাত্রা বাড়বে
  • আবহাওয়া অধিদপ্তর

    আগামী পাঁচ দিন তাপমাত্রা বাড়বে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:২১ অপরাহ্ন

    সারা দেশে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে, তা জানিয়েছে অধিদপ্তর। সংস্থাটি বলছে, এ সময়ের মধ্যে কখনো তাপমাত্রা বাড়বে, কখনো কমবে আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে।

    রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিনেই অস্থায়ীতাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

    তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, আজ ও আগামীকাল সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার দেশের দক্ষিণাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    এ ছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
    বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভাব্না নেই।

    আবহাওযার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
    এদিকে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    আরও পড়ুন