| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • মেট্রোরেল ডিপোর ছবি-ভিডিও ধারণ করায় আটক ১
  • সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার

    মেট্রোরেল ডিপোর ছবি-ভিডিও ধারণ করায় আটক ১

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

    কেপিআই-ভুক্ত মেট্রোরেল ডিপোর অভ্যন্তরীণ সংরক্ষিত এলাকার ছবি ও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের একজন আউটসোর্সিং কর্মচারীকে আটক করা হয়েছে।

    মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বুধবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছে। ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা শহরের অত্যন্ত জনপ্রিয়, পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করেছে ডিএমটিসিএল।

    কেপিআই ভুক্ত মেট্রোরেল ডিপোর অভ্যন্তরীণ সংরক্ষিত এলাকার গোপনীয়তা ভঙ্গ, অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপরাধে ডিএমটিসিএল এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এমআরটি লাইন ৫ নর্দার্ন রুটের একজন আউটসোর্সিং কর্মচারীকে আটক করা হয়েছে।

    তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে তুরাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

    আরও পড়ুন