| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • হরমুজে ৩টি তেলবাহী জাহাজ থামিয়েছে ইরান
  • হরমুজে ৩টি তেলবাহী জাহাজ থামিয়েছে ইরান

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলার মধ্যে প্রণালীটি অতিক্রমের চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাঙ্কার থামানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালী অতিক্রমের জন্য ওমান উপকূলঘেঁষা পথ ব্যবহার করা ট্যাঙ্কারগুলোতে হামলা চালিয়েছে ইরান। নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোকে নিজেদের পানিসীমা ব্যবহার করতে এবং এর বিনিময়ে অর্থ দিতে বাধ্য করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘শিশুহত্যাকারী মার্কিন বাহিনীর প্ররোচনা ও প্রলোভনে তিনটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীর দক্ষিণে মাইন পাতা পথ দিয়ে অতিক্রমের চেষ্টা করছিল। কিন্তু এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে গেলে বাকি দু’টি দ্রুত দিক পরিবর্তন করে ফিরে যায়।’

    তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। আইআরজিসি বলেছে, ‘শক্তিশালী আইআরজিসি নৌবাহিনী আবারো জোর দিয়ে বলছে, হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে।

    যুক্তরাষ্ট্রের বিভ্রান্তিতে পড়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে সমন্বয় ছাড়া যে কোনো জাহাজ এ পথ অতিক্রমের চেষ্টা করলে তারও একই পরিণতি হবে।’

    সূত্রঃ বার্তা সংস্থা এএফপি’

    আরও পড়ুন