| |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • ডিএমপির অভিযানে ৫০৩ জন গ্রেপ্তার
  • ডিএমপির অভিযানে ৫০৩ জন গ্রেপ্তার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

    গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ৩৫ জন, ওয়ারী বিভাগ থেকে ৪১ জন, মতিঝিল বিভাগ থেকে ৮২ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৪ জন, মিরপুর বিভাগ থেকে ১২২ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৬৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, ৯টি মোবাইল ফোন, ২টি পুরোনো মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

    ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    আরও পড়ুন