| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • ভাগ্যের প্রসার ঘটবে ধনু রাশি
  • ভাগ্যের প্রসার ঘটবে ধনু রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

    যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন। সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে।

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬ ইংরেজি, ১৪ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ১৪ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১* মেষ
    আজ কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজ এগিয়ে যাবে। আর্থিক বিষয়ে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে ঋণ নেওয়া বা বড় ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। রাগ নিয়ন্ত্রণে রাখুন।

    ২* বৃষ
    কর্মক্ষেত্রে অগ্রগতি বাড়বে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণ থাকুন। যোগাযোগ ও লেখালেখিতে সাফল্য মিলতে পারে। অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হবে, তবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। পারিবারিক আলোচনায় নম্রতা বজায় রাখুন এবং খাদ্যাভ্যাসে নিয়ম মেনে চলুন।

    ৩* মিথুন
    বুদ্ধি ও যোগাযোগ দক্ষতার মাধ্যমে কাজে এগিয়ে যাবেন। অর্থ ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দূরযাত্রাসংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। তবে গোপন শত্রু ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্ক থাকুন।

    ৪* কর্কট
    এই সময়ে জীবনে অগ্রগতির সুযোগ তৈরি হবে। আত্মবিশ্বাস, সম্মান ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দেবে। আইনি বা আর্থিক বিষয়ে ধৈর্য ধরুন। পারিবারিক সম্পর্কে সংযম বজায় রাখুন এবং রাত জাগা ও অনিয়ম এড়িয়ে চলুন।

    ৫* সিংহ
    সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। কর্মজীবনে সম্মান ও নতুন সুযোগ ধরে রাখতে পারবেন। পুরোনো সমস্যার সমাধানে অগ্রগতি হবে। সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকুন এবং মানসিক শান্তি বজায় রাখুন।

    ৬* কন্যা
    যোগাযোগ দক্ষতা বজায় রাখুন। বিচারবোধ ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। দায়িত্ব বাড়বে এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পাবেন। অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক চাপ ও অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন।

    ৭* তুলা
    অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্র ও সামাজিক জীবনে ভারসাম্য বজায় রাখুন। গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা পেতে পারেন। নতুন পরিকল্পনায় সুযোগ আসবে। সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন এবং সব বিষয়ে ধৈর্য ধরুন।

    ৮* বৃশ্চিক
    মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস ও কর্মোদ্যম বাড়বে। কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি হবে। ধৈর্য ধরে এগোলে আর্থিক পরিকল্পনায় সফল হতে পারবেন।

    ৯* ধনু
    যোগাযোগের মাধ্যমে ভাগ্যের প্রসার ঘটবে। উদ্যম ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে। আর্থিক পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ আলোচনায় শুভ ফল মিলতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখুন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।

    ১০* মকর
    কর্মক্ষেত্রে ধৈর্য ও বাস্তবসম্মত চিন্তা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নেবে। ব্যবসা ও গুরুত্বপূর্ণ আলোচনায় শুভ ফল মিলতে পারে। মনের স্থিরতা বজায় রাখুন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন।

    ১১* কুম্ভ
    স্থিরতার মাধ্যমে নিজের যোগ্যতার প্রমাণ দিন। উত্তেজনা পরিহার করুন। মানসিক চাপ থাকলেও পরিকল্পনা ও সিদ্ধান্তে সচেতন থাকুন। সবকিছু ভালোভাবে যাচাই করে এগিয়ে যান।

    ১২* মীন
    আজ দায়িত্ব আনন্দের সঙ্গে পালন করুন। কর্মমুখী মনোভাব আপনাকে এগিয়ে নেবে। শিক্ষা, সন্তান, সৃজনশীল কাজ ও ভাগ্যের ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে সম্মান ও নতুন সুযোগ আসতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।

    আরও পড়ুন