| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • গণভোটে ‘না’ দেয়ার সুযোগ নেই
  • মির্জা ফখরুল

    গণভোটে ‘না’ দেয়ার সুযোগ নেই

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

    দেশের সংস্কার সবার আগে বিএনপিই চেয়েছে, গণভোটে ‘না’ দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে। তার আগমনে উত্তরাঞ্চল আরও এগিয়ে যাবে।

    শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এ কথা বলেন তিনি।

    বিএনপির মহাসচিব আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেগুলো ফ্যাসিস্ট সরকারের আমলে কাজ করেছিল। ছাত্রদলের ছেলেগুলো সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি৷

    উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি ওনার ব্যক্তিগত সফর। দেশে আসার পর শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন তিনি৷ ঢাকায় তিনি আসার পর লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল।

    জেলা পর্যায়ে সফরের খবরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে৷ পিছিয়ে পড়া অর্থনৈতিক উত্তরাঞ্চলকে স্বনির্ভরতা এগিয়ে নেবে।
    এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহ-সভাপতি আবু তাহের দুলালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন