| |
শিরোনাম
দুঃসময়ে অসুস্থ শিক্ষার্থী নীলের পাশে জবি ছাত্রদল নেতা রুমি গান সমাজে নতুন মনস্তত্ত্ব তৈরি করে ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসায় সমন্বিত উদ্যোগ জরুরি ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদণ্ড, আসামি ৫৫৮ ঋণনির্ভর বাণিজ্যিক সম্পর্ক থেকে বের হতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস: তিতুমীর
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়
  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

    দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জনপদ নওগাঁ। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এটিই এখন পর্যন্ত এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

    এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

    একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
    সর্বনিম্ন তাপমাত্রার দিনে আজ আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। শীতের কারণে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দিনমজুর আর খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে।

    রিকশাচালক ইয়াসিন আলী বলেন, সকাল-সন্ধ্যায় ঠান্ডায় হাত জমে যায়। কিন্তু না বের হলে পেট চলবে না ভাই। এখনও মাঘ মাস আসেনি। তারপরেও এতো শীত পড়ছে।

    সড়কে টেকা যাচ্ছে না শীতের জ্বালায়।
    নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, একদিনের ব্যবধানে তাপমাত্রা ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে তা এই মূহুর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।

    আরও পড়ুন