| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী সাঙ্গে এনগেদুপ।

    আজ রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সাঙ্গে এনগেদুপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (ডব্লিউএইচও সিয়ারো) আঞ্চলিক পরিচালক পদে ভুটানের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    সাক্ষাৎকালে তিনি তার প্রার্থিতা এবং ডব্লিউএইচও সিয়ারো-ভুক্ত সদস্যদেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

    আরও পড়ুন