| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করেছিলেন জিয়াউর রহমান: রিজভী
  • সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করেছিলেন জিয়াউর রহমান: রিজভী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

    বাংলাদেশের আধুনিক ও পেশাদার সেনাবাহিনী গঠনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    তিনি বলেন, সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলা এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া কাজ করেছেন।

    বর্তমান নেতা তারেক রহমানও কাজ করে যাচ্ছেন।

    আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী উল্লেখ করেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল ও আধুনিক কাঠামোয় রূপ দিতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

    রিজভী বলেন, ৭ নভেম্বর আমাদের অসংখ্য টেলিভিশন দিয়েছে, বাকপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। এসব অর্জনের পেছনে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।

    তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সবাই জানেন। জিয়াউর রহমান আমাদের গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা এমনকি বহুদলীয় গণতন্ত্রের প্রতীক।

    তারই গড়ে তোলা আধুনিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখছে।

    বিএনপির এ নেতা বলেন, দেশের স্বাধীনতাকামী মানুষের চিন্তা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আজ ঢাল হয়ে আছে।

    তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে এবং তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। কারণ, তিনি বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

    সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়, বিজয় নগর হয়ে পল্টন মোড় দিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

    বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেম অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন