ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্র জানায়, সকাল ৭টার দিকে এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯-এর ১৩ নম্বর বাসায় অভিযান চালায়। সেখান থেকেই সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
তবে ঠিক কী অভিযোগে সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।



























