| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • পাঁচ ধাপ অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন: ইসি
  • পাঁচ ধাপ অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন: ইসি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

    দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন মোট পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

    তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নির্বাচন পরিচালনার সুবিধার্থে পুরো প্রক্রিয়াটিকে পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সবকটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

    এ নির্বাচন কমিশনার বলেন, প্রথম ধাপে আনুমানিক ১৩১টি উপজেলায় ১ হাজার ২৬টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় প্রায় ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ১৩টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলায় ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে নির্দিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচনের তারিখ জানা যাবে।

    নির্বাচন কমিশন বলেন, প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদা তফসিল ঘোষণা করা হবে। প্রথম ধাপের নির্বাচনের তফসিল খুব শিগগিরই প্রকাশ করা হতে পারে। এছাড়া ভোটগ্রহণের সময় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

    রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তাদের নিবন্ধনের ক্রমানুসারে আমন্ত্রণ জানানো হবে।

    মূলত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এ সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

    তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

    ২১ জানুয়ারি থেকে প্লাস-মাইনাস ৫০ দিনের মধ্যে এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

    স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মাধ্যমে তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে।

    আরও পড়ুন